রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাককারী আটক

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:১৬ এএম

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাককারী আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান যে, হ্যাকিংয়ের মাধ্যমে তাঁর আইডি থেকে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার যে ষড়যন্ত্র হয়েছিল।

সেই চক্রের মূল হোতাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়েছে অত্যন্ত অল্প সময়ে এই কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারি জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক করে নারীবিদ্বেষী একটি পোস্ট করা হয়েছিল, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও বিক্ষোভ শুরু হয়। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এটি একটি গভীর ষড়যন্ত্র এবং এর পেছনে বঙ্গভবনের এক কর্মকর্তার ই-মেইল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

 বিষয়টি নিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিল। এর পরেই দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হলো। বিভিন্ন সংবাদ সূত্রের দাবি অনুযায়ী, আটককৃত ব্যক্তি বঙ্গভবনের একজন প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন।ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে আরও উল্লেখ করেন যে, তিনি এখন এই ঘটনার দৃষ্টান্তমূলক ও ন্যায়বিচার প্রত্যাশা করেন। 

তিনি মনে করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এমন আইনি পদক্ষেপের কোনো বিকল্প নেই। শাস্তির ব্যবস্থা নিশ্চিত হলে সাইবার অপরাধীরা ভবিষ্যতে এমন দুঃসাহস দেখাবে না এবং অন্যরা শিক্ষা গ্রহণ করবে। নির্বাচনের আগে একটি লেভেল প্লেইং ফিল্ড ও সুস্থ সাইবার পরিবেশ বজায় রাখতে আইনের বাস্তব প্রয়োগ দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।