মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

এনসিপি নেতা সারজিস আলমের সফল অস্ত্রোপচার সম্পন্ন

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ১১:২৭ পিএম

এনসিপি নেতা সারজিস আলমের সফল অস্ত্রোপচার সম্পন্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারজিস আলমকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এনসিপি মিডিয়া সেল জানিয়েছে, সারজিস আলম এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার সফল অস্ত্রোপচারের খবর নিশ্চিত হওয়ার পর দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে তার অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছিল।

সারজিস আলম বর্তমানে এনসিপির উত্তরাঞ্চলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সুস্থতা ও দ্রুত কর্মস্থলে ফেরার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।