বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বাড়ায় উদ্বিগ্ন গণতন্ত্রী পার্টি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ০১:৩৯ পিএম

দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বাড়ায় উদ্বিগ্ন গণতন্ত্রী পার্টি

দেশে নারী ও শিশু ধর্ষণ, নিপীড়ন এবং সহিংসতার ঘটনা বেড়েছে। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্রী পার্টি। দলটির দাবি, একের পর এক এমন ঘটনায় দেশবাসীর মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।বিশেষ করে আলোচিত রামিসা ধর্ষণের ঘটনা এই ক্ষোভকে আরও উসকে দিয়েছে।

গণতন্ত্রী পার্টির এক যৌথ বিবৃতিতে বলা হয়, আইনের শাসনের দুর্বলতা এবং সামাজিক অবক্ষয় এর মূল কারণ। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা দ্রুত বিচারের আওতায় আসছে না। ফলে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত সব জায়গায় নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিবৃতিতে রামিসাসহ সব ধর্ষণ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এতে সই করেন দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।