রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

আওয়ামী সন্ত্রাসীদের প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৬, ২০২৬, ১০:১২ পিএম

আওয়ামী সন্ত্রাসীদের প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশের অভ্যন্তরে এবং বিদেশি মদদে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। তারা জুলাই বিপ্লবের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা ব্যক্তিদের পরিকল্পিতভাবে হেনস্থা, নানাভাবে নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের হিংস্র পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য নাহিদ ইসলাম। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ পোস্টে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এই গুরুতর অভিযোগ তোলেন।

এর মধ্য দিয়ে আওয়ামী সন্ত্রাসী রাজনীতির পাশবিক চরিত্র জাতির সামনে পুনরায় উন্মোচিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।নাহিদ ইসলাম বলেন, গত সতেরো বছর ধরে যারা গুম, খুন এবং বিরোধী দলের ওপর চালানো নির্মম দমন-পীড়নের পক্ষে নির্লজ্জ সাফাই গেয়েছে, তাদের এখন ফ্যাসিবাদী শক্তির এই বর্বরতায় উল্লাস প্রকাশ করতে দেখা যাচ্ছে। দেশ থেকে অবৈধভাবে লুটপাট করে বিদেশে পাচার করা বিপুল অর্থ এখন দেশের গণমাধ্যমে বিনিয়োগ করা হচ্ছে বলে তিনি দাবি করেন। 

ফ্যাসিবাদীদের প্রত্যক্ষ আর্থিক সহায়তায় ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন গণমাধ্যম তাদের কার্যক্রম শুরু করেছে যার বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে স্পষ্ট জবাব দিতে হবে।আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম সন্ত্রাসী গোষ্ঠীকে ঘিরে ধারাবাহিকভাবে সংবাদ প্রচার করছে এবং অপরাধ লঘু করার ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আদালতের নির্দেশনার আলোকে গণমাধ্যমে এই সন্ত্রাসী শক্তির সমস্ত প্রচার অবিলম্বে নিষিদ্ধ করার জোর দাবি জানানো হয়েছে। 

নির্বাচনের পর জুলাই গণহত্যায় অভিযুক্ত নেতাদের যেভাবে মুক্তি দেওয়া হয়েছে তা এক ধরনের প্রশ্রয় এবং এর ফলেই তারা পুনরায় সংগঠিত হওয়ার দুঃসাহস পাচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে এই সক্রিয় শক্তিকে সর্বাত্মকভাবে প্রতিরোধ করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।