রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ইগো দেখানোর কিছু নেই, সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০৩:০১ পিএম

ইগো দেখানোর কিছু নেই, সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

ছবি : সংগৃহীত

গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কোনো নির্দিষ্ট দল বা সরকারের একক সমস্যা হিসেবে না দেখে এটিকে একটি জাতীয় সংকট হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর রাজনীতিক শিশির মনির।রোববার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমানের গ্যাস ও বিদ্যুৎ সংকট একটি বাস্তব সত্য এবং এটি কোনো দল বা গোষ্ঠীর একক সংকট নয়, বরং পুরো দেশের সমস্যা। তাই এই পরিস্থিতি উত্তরণে ইগো বা অনমনীয় মনোভাব ত্যাগ করে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে বসে কার্যকর উপায় বের করার ওপর জোর দিয়েছেন তিনি। 

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা আহ্বান করার প্রেক্ষাপটে এই মন্তব্য এল।রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল জনগণের এই দুর্ভোগ কমানো সম্ভব বলে মনে করেন বিশিষ্ট এই আইনজীবী।