মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

দেশে গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে: তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৭:৫৭ পিএম

দেশে গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে: তারেক রহমান

ছবি - সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন যে, দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের অনুপস্থিতির কারণে মানুষের মধ্যে অসহিষ্ণুতা বৃদ্ধি পেয়েছে। শনিবার রাজধানীতে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এক প্রাণী প্রদর্শনীতে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে পশু-পাখির সুরক্ষা নিশ্চিত করতে বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। তিনি আরও বলেন, জীব-বৈচিত্র্য রক্ষার জন্য শুধুমাত্র আইনই যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতনতাও জরুরি।

তিনি বলেন, মানুষের পশুত্ব বর্জনই হোক সবার প্রধান অঙ্গীকার। মানুষের অধিকার রক্ষা করা সম্ভব হলে পশু-পাখির অধিকারও রক্ষা করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।