রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: সারোয়ার তুষার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ০৭:০৪ পিএম

নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: সারোয়ার তুষার

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি স্পষ্ট করে বলেছেন, "গণভোট হোক বা সাংবিধানিক আদেশ, যেকোনো প্রক্রিয়াতেই হোক না কেন, জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে।"শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে জাতীয় জাদুঘরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘জুলাই সনদের বাস্তবায়ন কোন পথে’ শীর্ষক সেমিনারে তিনি এই দাবি জানান।

সারোয়ার তুষার সরকারের সদিচ্ছার বিষয়ে প্রশ্ন তুলে বলেন, সরকার জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সব পক্ষকেই খুশি রাখতে চাইছে। এ জন্য ঐকমত্য কমিশন সংবিধানের ১০৬ ধারার মাধ্যমে আদালতের সিদ্ধান্তের কথা বলছে। তবে তাঁর মতে, সংবিধান বাস্তবায়নের জন্য গণঅভ্যুত্থান প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেন, চাইলে আমরা এখনই নতুন সংবিধান প্রণয়নের সিদ্ধান্ত নিতে পারি।

এনসিপি নেতা জোর দিয়ে বলেন:আদালত নয়, যদি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব সরকারকেই নিতে হবে।"সেমিনারে উপস্থিত বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দেন। তাঁদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা যদি দ্রুত সমাধান করা না যায়, তবে দেশে আবারও ওয়ান-ইলেভেনের মতো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হলে তা জনগণের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও সেমিনারে আলোচনা করা হয়।