নভেম্বর ৩, ২০২৫, ০৭:১২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি সংসদীয় আসনে তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে, সেখানেই সালাহউদ্দিন আহমদের নাম ঘোষণা করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, এই তালিকা পরিবর্তন হতে পারে এবং যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর প্রার্থীদের জন্যও আসন সমন্বয় করা হবে।
সংবাদ সম্মেলনের আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির এক দীর্ঘ বৈঠকে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন