নভেম্বর ৫, ২০২৫, ১১:১৩ পিএম
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ তিনজন গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনাটিকে একান্তই নিন্দনীয় বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
নিজের ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তাঁর সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজনকে আহত করেছে।”তিনি এই ঘটনাকে সম্পূর্ণ নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান একান্ত প্রয়োজন।
জামায়াত আমির এই ধরনের ঘটনার পরবর্তী প্রভাব নিয়েও সতর্ক করেছেন। তিনি বলেন, “অতীতের মতো এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি।” তিনি মত দেন যে ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়। ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুততম সময়ে এই সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন