মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

মক্কায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ১০:১১ এএম

মক্কায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা

সৌদি আরবের মক্কায় ১৬ লাখেরও বেশি হাজি মুজদালিফা ত্যাগ করে মিনায় পৌঁছেছেন। বুধবার পবিত্র ঈদুল আজহার দিনে মিনায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হজের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা সমবেত হয়েছেন।

ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে এই প্রতীকী পাথর নিক্ষেপ।পাথর নিক্ষেপের জন্য হাজিরা আগে থেকেই কঙ্কর সংগ্রহ করে রেখেছেন। আগামী তিনদিন ধরে তারা জামারাতের তিনটি স্তম্ভ—আল-উলা, আল-উস্তা এবং আল-আকাবায় পাথর নিক্ষেপ করবেন। 

মক্কায় বর্তমান তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তীব্র গরমের কারণে হাজিদের প্রচুর পানি পান করার পাশাপাশি রোদ থেকে সুরক্ষিত থাকার বিশেষ পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লক্ষাধিক মুসল্লি হজ পালন করতে এসেছেন। 

মুসল্লিদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সৌদি আরব সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পুরো হজ মৌসুমে হাজিরা যেন কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই ইবাদত করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছে স্থানীয় প্রশাসন।কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে হজের মূল আনুষ্ঠানিকতা।