শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৫:০৭ পিএম

পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার

ছবি - সংগৃহীত

১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এই সভা আয়োজন করা হয়েছে।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চাঁদ দেখার তথ্য জানানো যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কমিটির সভায় দেশের সব ধর্মপ্রাণ মুসলমানের কাছে এই তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।