শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০৫:০৭ পিএম

অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল

আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। তার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকেরা। এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলে পরিবর্তন আনা হয়েছে।

চোটের কারণে ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া-কে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। বেশ কিছুদিন অপেক্ষা করেও তাদের অবস্থার উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইব্রাহিম ও রহমতের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার কিউবা মিচেল এবং ফর্টিস এফসির মোরশেদ আলী। এই প্রথম বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন কিউবা মিচেল।

উল্লেখ্য, কিউবা মিচেল ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। এর আগে তিনি একই ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২৫ ম্যাচে খেলার অভিজ্ঞতাও অর্জন করেছেন।