সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬,

সেনাবাহিনী এ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ১০ পদাতিক ডিভিশন

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৬, ১২:৩৬ এএম

সেনাবাহিনী এ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ১০ পদাতিক ডিভিশন

সেনাবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল। ছবি: সংগ্রহ।

ঢাকা সেনানিবাসের বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও ৬৬ পদাতিক ডিভিশন দল রানারআপ হয়েছে। ১৭ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল আল আমিন শ্রেষ্ঠ এ্যাথলেট (প্রবীণ) এবং ৬৬ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো. জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ এ্যাথলেট (নবীন) নির্বাচিত হয়েছেন।

গত ২৩ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১৪টি ট্র্যাক ও ১৫টি ফিল্ড ইভেন্ট অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সদস্য ও অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।