সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬,

সাভারে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১১:৫৬ পিএম

সাভারে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাভারে যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি: সংগ্রহ।

ঢাকা জেলা যুবদলের উদ্যোগে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রোববার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি হয়। গেন্ডা বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে সাভারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেন সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন (বাবু), ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাধারণ সম্পাদক আইয়ুব খানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যুবদল এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে তারা ঘোষণা দেন।