নভেম্বর ৩০, ২০২৬, ১২:০৪ এএম
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরোনো ভবনে দুটি নতুন প্যাসেঞ্জার লিফট স্থাপনের কাজের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার বিকেলে আদালত ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। পুরোনো ভবনের অচল দুটি লিফটের জায়গায় নতুন দুটি লিফট বসানো হচ্ছে।
প্রতিটি লিফটের ধারণক্ষমতা এক হাজার কেজি, গতি প্রতি সেকেন্ডে এক দশমিক পাঁচ মিটার এবং প্রতিটিতে ছয়টি করে স্টপেজ থাকবে। ইতালির তৈরি `গড়ার` ব্র্যান্ডের এই লিফটগুলো বাস্তবায়ন করছে গণপূর্ত ইএম বিভাগ-৩, ঢাকা।
কাজের কার্যাদেশের মূল্য দুই কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। লিফটগুলো ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে, শিগগিরই স্থাপনের কাজ শুরু হবে।
অনুষ্ঠানে ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলমসহ ঢাকার বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি হ্যান্ডআউট থেকে এ তথ্য জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন