রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১১:১২ পিএম

সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

রোববার বিকেলে পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তমঞ্চ এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সমাবেশে বক্তারা বলেন, পলাতক স্বৈরাচার আওয়ামী লীগ আত্মগোপনে থেকে দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করেছে। জাতীয়তাবাদী যুবদল ঘরে বসে থাকবে না। আওয়ামী সন্ত্রাসীদের মাঠেই প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, শহর যুবদলের সভাপতি সজিব খান, আলামিন প্রামানিক ও আব্দুল হাকিম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুশুম রেওয়াজ তুহিন এবং ছাত্রদল নেতা স্বপন ও জীবনসহ আরও অনেকে।