নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৪৮ পিএম
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
রোববার সকাল সাড়ে ১০টায় শহরের ঝাউতলা ফোরলেন সড়কে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
পরে সেখানে অংশ নেওয়া জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ করেন।
এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা ইখতিয়ার কবির, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি ও সাধারণ সম্পাদক রিমাইনুল ইসলাম রিমুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন