নভেম্বর ২৯, ২০২৬, ০৯:০৬ পিএম
জাতীয় সংসদের গবেষণা কার্যক্রমকে আরও সুষ্ঠু, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে গবেষণা প্রস্তাবগুলো যাচাই-বাছাই করেছে গবেষণা কমিটি।
রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় সংসদের গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন এবং গবেষণা প্রস্তাবগুলো যথাযথ মূল্যায়ন ও যাচাই-বাছাইয়ের বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটির সদস্য ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন