নভেম্বর ২৯, ২০২৬, ০৯:৩৩ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়ন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাফিজুর রহমান নবাবগঞ্জ উপজেলার লাউগাড়ী গ্রামের মৃত আব্দুল হালিম সরকারের ছেলে। তিনি নবাবগঞ্জ উপজেলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল দাউদপুর ইউনিয়ন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন