নভেম্বর ২৯, ২০২৬, ০৬:১৬ পিএম
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট ও কর্মচারী ঐক্য পরিষদ।
আজ সকালে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএমইউর চারপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে। এর আগে বি-ব্লকের সামনে বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি ও বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল ইসলাম (রতন), জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএমইউর উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন বক্তব্য দেন।
এছাড়া অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আকতারুজ্জামান, বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াহিয়া খাঁন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চিফ মেডিক্যাল টেকনোলজিস্ট মো. শহীদুল ইসলাম খোকন, উপ-সেবা তত্ত্বাবধায়ক বিজলী খাতুন প্রমুখ বক্তব্য দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন