নভেম্বর ২৯, ২০২৬, ০৫:৪৭ পিএম
কিশোরগঞ্জে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।
আজ রোববার দুপুরে শহরের রথখলা এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ কর্মসূচিতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মর্তুজা আল কামাল (মুস্তাক), জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রমুখ সহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এর আগে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখান থেকে মূল বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন