রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৭৮

স্বাস্থ্য ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৫:৫২ পিএম

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৭৮

এডিস মশা। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৭৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১২০ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে দেশে মোট ৫৩২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ২৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৪ হাজার ১৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।