রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল-মুতীর ২৮তম মৃত্যুবার্ষিকী কাল

ফিচার ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৬:২২ পিএম

বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল-মুতীর ২৮তম মৃত্যুবার্ষিকী কাল

আবদুল্লাহ আল-মুতী। ফাইল ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

বিজ্ঞান লেখক ও শিক্ষাবিদ আবদুল্লাহ আল-মুতীর ২৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল। ১৯৯৮ সালের ৩০ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

তার পুরো নাম আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, কিন্তু তিনি আবদুল্লাহ আল-মুতী নামেই বেশি পরিচিত। বিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করতে অবদান রাখায় ১৯৮৩ সালে ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন তিনি।

আবদুল্লাহ আল মুতী ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। পাকিস্তান সরকার তাকে গ্রেফতার করলে তিনি রাজনীতি ছেড়ে দেন।

এছাড়া তিনি ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু করেন। বিজ্ঞানের জটিল ও সূক্ষ্ম বিষয়কে সহজ ভাষায় সর্বজনবোধ্য করে তোলার জন্য তার দক্ষতা ও সাফল্য ছিল তুলনাহীন। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য অঙ্গনে অজস্র সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে তিনি আমৃত্যু যুক্ত ছিলেন।

১৯৪৭ সালে মুকুল ফৌজ আন্দোলনে যোগ দিয়ে পরবর্তী বছরে মুকুল নামে কিশোর পাক্ষিক পত্রিকা বের করেন তিনি। কেন্দ্রীয় কচি কাঁচার মেলারও অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।

তিনি ইত্তেফাক, আজাদ, মোহাম্মদী পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। এছাড়া আবদুল্লাহ আল মুতী বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি ও বিজ্ঞান শিক্ষা সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

লেখালেখির স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন।

আবদুল্লাহ আল-মুতী ১৯৩০ সালে ১ জানুয়ারি সিরাজগঞ্জের ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।