রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

সেন্ট মার্টিন দ্বীপে রাজার মতো জীবন যাপন

ফিচার ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:২১ পিএম

সেন্ট মার্টিন দ্বীপে রাজার মতো জীবন যাপন

দ্বীপে হাঁটছেন জাভেদ রহমান। ভিডিও: চলতি

সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের বাসিন্দা মো. জাভেদ রহমান। ২০০০ সালে এই দ্বীপে বেড়াতে এসে তিনি থেকে গেছেন। নিজের বাড়ি, নিজের মাছ, নিজের সবজি আর ডিম - দ্বীপে রাজার মতো জীবন যাপন করছেন তিনি।

আমার বাড়িঘর রাজার রাজপ্রাসাদ তো দেখে যান। সকালবেলা নাস্তা দেখাই একটি টেবিলে, যেটা প্রবাল পাথরের তৈরি এবং প্রাকৃতিক। এ পাথরটার আকৃতি কেটে তৈরি করা না, আকৃতিটাই এরকম। সেন্ট মার্টিনে বাড়ি আছে, এর জন্য আমি খুব ভাগ্যবান একজন মানুষ, আল্লাহর বিশেষভাবে আশীর্বাদপ্রাপ্ত একজন মানুষ। সাগরের প্রতিটা ঢেউ, বাতাসের প্রতিটা প্রবাহ আমাকে উদ্দেশ্য করেই নিবেদিত - আমার ভেতরে এরকম একটি অনুভূতি আসে।

২০০০ সালে আমি বেড়াতে এসেছিলাম। বেড়াতে আসার পরে যখন স্থানীয় মানুষদের সাথে আমার পরিচয় হয়েছে, তখন আমি একটি জিনিস আবিষ্কার করেছি। এখানকার মানুষ সৎ, পরিশ্রমী, ধর্মভীরু। এখানকার মহিলারা সবাই পর্দানশীল এবং নামাজি। এই মানুষের সৌন্দর্য আমাকে আকর্ষণ করেছিল। এর সাথে যুক্ত হয়েছিল সাগর। চতুর্দিকে কেয়া গাছের বেষ্টনীওয়ালা একটি ভূভাগ। এই অপূর্ব নৈসর্গিক দৃশ্যের সাথে এই যে সহজ সরল মানুষগুলোর যে একাত্মতা, এই বিষয়টাই আমাকে আকৃষ্ট করেছে। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আমার জীবনের শেষভাগটা এই চমৎকার মানুষদের সাথে কাটাবো।

সাগরে মাছ, আমি নিজেও মাছ ধরতে পারি। আমার জাল আছে। আমার পেছনে একটি বিল আছে, স্থানীয় ভাষায় নাম মুরং। সেখানে বছরের নয় মাস মাছ পাওয়া যায়। আমি চাইলেই সেখানে মাছ ধরতে পারি। আমার সামনে খোলা সাগর আছে, সেখানেও মাছ ধরতে পারি। আল্লাহর প্রতি খুবই কৃতজ্ঞতার একটি বোধ আসে। সুস্থ স্বাভাবিক জীবন। শহরে আমাকে এটা কে দেবে? এই মানসিক একাত্মতা আমার শুধুমাত্র সেন্ট মার্টিনের সাথেই।

এটা হচ্ছে সারা গাছ। এখানে ফল ধরে, এবং এটা খুবই পুষ্টিদায়ক, শক্তিবর্ধক একটি ফল। আসল মেসওয়াক গাছ, মানে যেখান থেকে মেসওয়াক শব্দটা আসছে, এটা শিকড় থেকে মেসওয়াক তৈরি হয়। সেন্ট মার্টিনের সব গাছই কিন্তু ঔষধি গাছ। আর আমি তো এতদিন এখানে সবজি চাষ করতাম। আমার ক্যাম্পাসে যথেষ্ট সবজি আছে। ডিম কিনতে হয় না। এখানে আমি নিজে মুরগি পুষি, আপনি দেখতেছেন এই মুহূর্তে আমার ১১টি মুরগি ডিম পাড়ছে। আমার এখন ১১টি ডিম তো আছে। আমার তো অত ডিম লাগেও না। একা মানুষ যদি থাকি, আমি একদিন বাজার করলে তো আমার অন্তত ১৫ দিন চলে যায়।

সবাই পিস ভিউ রিসোর্ট বানানোর কারণে কেয়া গাছ কেটে সাফ করেছে, যার পরিণতিতে ভাঙন। আমার কাছে যেটুকু আছে, সেই জায়গাটুকুকে আমি প্রকৃতিকে সংরক্ষণ করবো। সামনে দিয়ে সব পাম জাতীয় গাছ লাগাচ্ছি - তাল, খেজুর, নারকেল - সৈকতের পাড় দিয়ে, যাতে করে সাগরের ভাঙনটা রোধ হয়, আর প্রাকৃতিক পরিবেশটা ঠিক থাকে। আলেকজান্ডার সেলকার্কের কবিতাটা পড়েছেন, ওই যেমনটি বলতে হবে - আমি যা দেখছি, সবকিছুর প্রভু আমি। এখন ওইভাবে যেহেতু কেউ নেই, আমার রাজত্ব তো আমারই।

যদি মন খারাপ হয়, আমার দুইটি উপায় আছে। একটা হচ্ছে আমার সামনে নিচে যে পাথরের উপরে আমি বসতে পারি। বসলে আমার স্বাভাবিকভাবে পরিবেশটা মন ভালো করে দেয়। আরেকটা হচ্ছে দক্ষিণ দিকে মাঠের পাশে আমার একটি পুকুর আছে। ওইটা আমার বাগানের শেষ সীমানা। শেষ সীমানায় যে পুকুরটা আছে, আমি সে পুকুরের পাড়ে গিয়ে বসতে পারি। বসলে সেখানেও ভালো লাগে। ওই যে কেয়া গাছগুলো দেখা যাচ্ছে পাশ দিয়ে, এই যে সামনে ধানক্ষেত, এই পর্যন্ত হচ্ছে আমার জমি। এই কেয়া গাছগুলোর ভেতরে একটি গুই সাপের একটি পরিবার এখানে থাকে। এই পাথরগুলো, এই তাল গাছের গোড়া, এগুলো আমি দিয়ে দিয়েছি। আমি প্রত্যেক বছর এটাকে আবার একটু সাজিয়ে দিই।

আমার বাড়িঘর রাজার রাজপ্রাসাদ তো দেখে যান। আমার ছেলেমেয়েরা পড়াশোনা করছে, মেয়ে এখন শিক্ষক, ভাতিজা ছাত্র। এটা হচ্ছে আমার রান্নাঘর। এখানে আমার সিলিন্ডার গ্যাসের ব্যবস্থা আছে। এটা একটি শোবার ঘর। আমার সোলারের ব্যাটারি এবং একটি স্টোর রুম আছে। এটাই আমার বাড়িঘর, এখানেই থাকি। যদি মেহমান থাকে, তখন এখানে রান্নাবান্না করি, এখানে খাবারের ব্যবস্থা করি।

সেন্ট মার্টিনের পানিটা একটু জটিল। এখানে মাটির ঠিক পাঁচ ফুট নিচে পানি। সুতরাং টিউবওয়েলটা ওভাবে বসাতে হয়, ঠিক এভাবে গেড়ে দিতে হয় না। প্রথমে পরিখা কেটে ১০ ফুট একটি পাইপ মেঝেতে শোয়ায় দিতে হয়। তারপরে যে পাঁচ ফুট উপরে থাকলে, এখানে আপনি সারা বছর খনিজ গুণাগুণসম্পূর্ণ বিশুদ্ধ পানি পাবেন। ঢাকায় না থেকে যে অন্য কোথাও থাকা যায় শান্তিতে, সেটা আসলে আমি সেন্ট মার্টিনে আসার পরে, এখানে বাড়িঘর করার পরে বুঝতে পারছি, আমার সামনে একটি বিকল্প আছে। মানুষের সৌন্দর্যটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আর এখানে মানুষের সঙ্গ ছাড়া আমার চলবে না।