রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

নিউয়ার ফিল্টারে এনডি আর সিপিএল একসাথে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০২:৫০ পিএম

নিউয়ার ফিল্টারে এনডি আর সিপিএল একসাথে

ফিল্টার হাতে জেমস প্রিন্স। ভিডিও: জেমস প্রিন্স

আজকে উজ্জ্বল একটি রৌদ্রোজ্জ্বল দিন। সানগ্লাস পরলে চোখের জন্য রোদটা কমানো যায়। কিন্তু ক্যামেরায় যদি ভিডিও রেকর্ড করতে চান, আর সেখানে যদি শাটার স্পিড ১ বাই ৫০ বা ১ বাই ৬০-এ সেট করতে চান, এক্সপোজারটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই একটি ভেরিয়েবল এনডি ফিল্টার ব্যবহার করতে হবে। আর হাতে রয়েছে নিউয়ারের ট্রু কালার ভিএনডি প্লাস সিপিএল। এটা শুধুমাত্র এনডি ফিল্টার না, এর সাথে পোলারাইজিং ইফেক্টের জন্য সিপিএলও পেয়ে যাচ্ছেন। আজকের ভিডিওতে এটাকে পরীক্ষা করে দেখা হবে, আসলে এটা কিরকম কাজ করে। এটার যে কালার কাস্টিং সমস্যা আছে কি না, এক্স বা ক্রস ফ্যাক্টর থাকছে কি না, আর সব মিলিয়ে মাঝারি বাজেটের ভেতরে একটি এনডি ফিল্টার কিনতে চাইলে এটা কেমন হতে পারে।

প্রথমে আনবক্সিং নিয়ে কথা বলা যাক। একটি কার্ডবোর্ড বাক্স পাবেন, আর সেই বাক্সের ভেতরে এরকম একটি প্লাস্টিকের কেস পাবেন। এই কেসের ভেতরে একটি ফাইবার ক্লথ পাবেন, আসল এনডি ফিল্টারটি পাবেন, আর ডকুমেন্টেশন পাবেন। এই হচ্ছে আনবক্সিং অভিজ্ঞতা। এবার দেখা যাক এটা কিভাবে কাজ করে। এটা একটি ভেরিয়েবল এনডি প্লাস সার্কুলার পোলারাইজিং ফিল্টার। এখানে একটি নব আছে। এই নবটাকে লুজ করতে পারবেন, তারপর যদি এটাকে ঘোরান, তখন দেখবেন এনডি স্ট্রেন্থটা কিন্তু বদলাচ্ছে। এটাকে বদলে আপনি লক করে দিতে পারবেন। তারপর যদি এটাকে ঘোরান, তখন পোলারাইজিং যে ইফেক্ট, সেটাকে আপনি বদলাতে পারবেন, আপনার পোলারাইজিং ইফেক্টের কোণ বদলাতে পারবেন। এখানে এনডি ২ থেকে এনডি ৩২ পর্যন্ত এনডি ফিল্টার স্ট্রেন্থ পাচ্ছেন, মানে এক থেকে পাঁচ স্টপের মতো আলো কমাতে পারে। এর সাথে সাথে কিন্তু একটি সিপিএল ফিল্টারও পেয়ে যাচ্ছেন। এটা বেশ কাজের একটি জিনিস হতে পারে, বিশেষ করে একা কাজ করা নির্মাতা হলে। একটি ফিল্টারের ভেতরে এরকম দুইটি ফিল্টার পাওয়া কিন্তু একটি আশীর্বাদের মতো। ক্যামেরা ব্যাগে কম ফিল্টার বহন করতে হবে, আর কাজের সময় কাজের গতিও অনেকটা বাড়িয়ে দেবে।

এবার প্রশ্ন, এরকম একটি এনডি ফিল্টার আপনার ক্যামেরার জন্য কেন দরকার হবে। এটা আপনার ক্যামেরার সানগ্লাস বলতে পারেন। ক্যামেরায় কতটুকু আলো প্রবেশ করবে, সেটা এটা নিয়ন্ত্রণ করে। উজ্জ্বল কোনো রৌদ্রোজ্জ্বল দিনে আপনার এক্সপোজার নিয়ন্ত্রণের জন্য এই এনডি ফিল্টারটা দরকার হবে। ধরুন আপনি যদি ২৫ এফপিএসে কোনো ভিডিও রেকর্ড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার শাটার স্পিডটাকে ১ বাই ৫০-এ রাখতে হবে, এই মোশন ব্লার পাওয়ার জন্য। ওইটা ছাড়া যদি আপনি আরও বেশি শাটার স্পিড ব্যবহার করেন, ধরুন ১ বাই ৫০০, তখন কিন্তু ভিডিওটা অনেক চপি মনে হবে, ওই প্রাকৃতিক মোশন ব্লারটা থাকবে না, যেটা সিনেমাটিক ভিডিওর প্রথম শর্ত। তাই যদি আপনি সিনেমাটিক মুভমেন্ট চান, অবশ্যই আপনাকে এটা ব্যবহার করতে হবে। অবশ্যই আপনার যদি এনডি না থাকে, আপনি শাটার স্পিড বাড়িয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন, এখানে কোনো কিছুই ভুল না। কিন্তু আপনি যদি প্রাকৃতিক মোশন ব্লার চান, সিনেমাটিক ভিডিও চান, আপনাকে ব্যবহার করতে হবে। আর আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি আমার এক্সপোজারটা শাটার স্পিড দিয়ে না দিয়ে অ্যাপারচার দিয়ে নিয়ন্ত্রণ করবো কিংবা আইএসও দিয়ে নিয়ন্ত্রণ করবো। যখন ভিডিও রেকর্ড করছেন, তখন কিন্তু আপনার আইএসওটা সবচেয়ে কমে রাখার চেষ্টা করবেন, যাতে নয়েজ কম আসে। তারপর থাকে অ্যাপারচার। যখন ভিডিও রেকর্ড করছেন, যদি আপনি পেছনে ব্লার চান বা বোকে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপারচারটাকেও নামাতে হবে। যদি আপনার ক্যামেরা ১.২ অ্যাপারচার সাপোর্ট করে বা ১.৪ অ্যাপারচার পর্যন্ত যেতে পারে, আপনি সেই নম্বর হয়তো ব্যবহার করতে চাইবেন। তখন কিন্তু আপনার অ্যাপারচার এবং আইএসও লক হয়ে গেল। তখন শাটার স্পিড নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু শাটার স্পিডও ভিডিওর সময় মোশন ব্লারের জন্য লক হয়ে যাচ্ছে। তখন একমাত্র এই একটা জিনিসই থাকে, যেটা আপনার ভিডিওর আলোটাকে নিয়ন্ত্রণ করবে। এনডি ২-এ রাখলে এটা মোটামুটি পরিষ্কার থাকে, এনডি ৩২-এ রাখলে অন্ধকার হয়ে যাচ্ছে। তাই আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন কতটুকু আলো প্রবেশ করবে আপনার ক্যামেরার পেছনে।

এর সাথে সাথে এখানে কিন্তু সিপিএল ফিল্টারও থাকছে। সিপিএল কোণ বদলে ধরুন আপনি একটি গাড়িতে ভিডিও রেকর্ড করছেন, আপনি গাড়ির কাচের ভেতর দিয়ে দেখতে চাচ্ছেন, ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন, তখন কিন্তু সিপিএল যে কোণ, সেটাকে বদলাতে পারবেন, আর সেভাবে ভিডিওটাকে রেকর্ড করতে পারবেন। আবার যদি কোনো লেকের পাড়ে কোনো ছবি তোলেন বা ভিডিও করেন, পানির প্রতিফলন দূর করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা কাজে দেবে। আবার যদি উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিনে মেঘ না থাকে, সেই ক্ষেত্রে আপনার যে আকাশের রং, সেটাকে যদি আরও একটু ফুটিয়ে তুলতে চান বা একটু অন্ধকার করতে চান, সেক্ষেত্রেও সিপিএল ফিল্টার বেশ ভালো কাজ করে।

এবার একটি বাস্তব পরীক্ষা দেখা যাক। এখন ভিডিওটি দেখতে পাচ্ছেন এনডি ফিল্টার ছাড়া। এখানে একদম ওভার এক্সপোজ। এইটাকে দূর করতে হলে এনডি ফিল্টারটা ব্যবহার করতে হবে। এনডি ফিল্টারটাকে এখানে দ্রুত যোগ করে দিলে এখনো কিন্তু ওভার এক্সপোজ রয়েছে। তখন ডায়েলটাকে লুজ করে এনডি ফিল্টারের স্ট্রেন্থ একদম ৩২-এ নিয়ে যেতে পারি। এটা অন্ধকার করবে এবং সঠিক একটি এক্সপোজার দেবে। এখন যে সুবিধাটা হলো, ওভার এক্সপোজ সেটাকে এড়াতে পারলাম। আর এখানে কিন্তু অ্যাপারচার নম্বরটাকে সবচেয়ে কমে রাখতে পারলাম, এখন এফ ৩.২-তে ব্যবহার করছি। এনডি ফিল্টার ছাড়া এফ ৪ বা এফ ৮-এ ব্যবহার করতে হতো, যেটা কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার দিত না। এর সাথে সাথে মজার আরেকটি বিষয়, এটাকে টাইট করে এখন যদি ঘোরাই, দেখবেন আকাশের রং কিন্তু কমে যাচ্ছে। আর যদি ঘোরাই, আকাশের নীল রংটা কিছুটা হলেও বেড়ে যাচ্ছে। যদিও আজকে মেঘলা দিন, তারপরও কিছুটা নীল রংয়ের আকাশ রয়েছে, সেটা কিন্তু পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে, শুধু এই সিপিএল ফিল্টারের কারণে। এটা আকাশটাকে কিছুটা অন্ধকার করে, যদি আকাশ পরিষ্কার থাকে, মানে নীল রংয়ের আকাশ থাকলে, সেক্ষেত্রে সিপিএলটা বেশ ভালো একটি ইফেক্ট দিতে পারে, আর আকাশের রংটা একটু ফুটিয়ে তুলবে। এখন দেখতে পাচ্ছেন, এনডি ফিল্টারটি ব্যবহার করে ভিডিও রেকর্ড করলে এরকম একটি চেহারা পাবো। একই এক্সপোজার পেতে হলে এফ ৮ ব্যবহার করতে হবে। আবার এনডি ফিল্টার ছাড়া যে চেহারা, সেটাকে দেখতে পাচ্ছেন। এনডি ফিল্টারটা ব্যবহার করে ভিডিও রেকর্ড করলে ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু বেশি পাচ্ছি, এর সাথে সাথে আকাশের নীল রংটা আরেকটু উঁচুতে পাবো।

এবার চলুন এই ফিল্টারটির ছবির মান বা রং কিরকম পুনরুৎপাদন করছে, সেটা নিয়ে একটু কথা বলি। নিউয়ার এটাকে ট্রু কালার ভিএনডি বলছে, ভিএনডি প্লাস সিপিএল বলছে। ফিল্টার লাগানোর পরে কিন্তু এখানে রংয়ের সেরকম পরিবর্তন দেখার কথা না। এখন কিন্তু ভিএনডি ব্যবহার করেই দেখতে পাচ্ছেন। শুধু সিপিএল ব্যবহার করার জন্য হয়তো নীল রংয়ের আকাশে কিছুটা পার্থক্য পাবেন। এছাড়া বাকি ছবির রংটা মোটামুটি একই মনে হয়েছে, খুব একটা রংকে প্রভাবিত করে না। তবে যেহেতু এটা ভিএনডি প্লাস সিপিএল, সিপিএল কিন্তু অনেক সময় কিছু কিছু রংয়ের উপরে প্রভাব ফেলে। সেটার সাথে কিন্তু এটার যে ট্রু কালার পুনরুৎপাদন, সেটার সম্পর্ক নেই। আপনি যেকোনো সিপিএল ব্যবহার করলেই এই রং পরিবর্তনটা পাবেন, বিশেষ করে নীল রং যদি আপনার দৃশ্যে থাকে, সেক্ষেত্রে সিপিএল ব্যবহার করলে সেখানে কিছুটা পরিবর্তন পাবেন, সেই নীল রংটাকে আরেকটু স্যাচুরেট করে দিতে পারে।

এখানে আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা একটি গাড়ির দৃশ্য। গাড়ির সামনের কাচের কারণে ভেতরে দেখা যাচ্ছে না। তবে সিপিএল থাকার কারণে পোলারাইজেশনের কোণটাকে বদলানোর পরে ভেতরে কাচের মাঝখান দিয়ে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। এটা সিপিএল থাকার একটি সুবিধা। আমার কিন্তু এনডিও দরকার, সিপিএলও দরকার। এই দুইটি কাজের জন্য দুইটি ফিল্টার ব্যবহার করার প্রয়োজন হতো, কিন্তু এখন এই একটি ফিল্টার দিয়েই একই কাজ করতে পারছি। আর রংয়ের কথা যদি বলি, ত্বকের রংটা দেখতে পারেন, পেছনে নীল আকাশটা দেখতে পারেন, গাছের রংগুলো দেখতে পারেন। আর শার্পনেসটা যদি খেয়াল করেন, সেক্ষেত্রে দেখবেন খুব একটা বেশি পার্থক্য মনে হয়নি। কারণ আপনি সারাদিন শুট করে বাসায় গিয়ে দেখলেন আপনার ভিডিওর রং ঠিক নেই কিংবা শার্পনেস কমে গিয়েছে, সেটা কিন্তু একটি বিরক্তির বিষয়। এই কারণে এমন একটি এনডি ফিল্টার ব্যবহার করতে হবে, যেটা মোটামুটি এই জিনিসগুলো অক্ষত রেখে ভিডিও রেকর্ড করতে পারে। আর মনে হয়েছে, নিউয়ারের যে ট্রু কালার ভিএনডি প্লাস সিপিএল রয়েছে, সেটা বেশ ভালোই কাজ করে, খুব একটা বেশি প্রভাবিত করে না। বিশেষ করে যখন ৩২ স্ট্রেন্থ ব্যবহার করছেন, সেক্ষেত্রে এক্স প্যাটার্ন কিন্তু পাওয়া যায়নি। তাই একদম এনডি ২ থেকে ৩২ পর্যন্ত স্ট্রেন্থ ব্যবহারযোগ্য, সাথে সিপিএলটাও কিন্তু বাড়তি সুবিধা দেবে।

এটার কি কোনো সমস্যা নেই? অবশ্যই সমস্যা রয়েছে। যেমন আপনি যদি এই ফিল্টারটা লাগিয়ে রাখেন, সেক্ষেত্রে একদম পরিষ্কার ভিউ কিন্তু আপনি পাচ্ছেন না। ডিফল্টভাবে এনডি আপনার এক স্টপের যে অন্ধকার করা, সেটাকে যোগ করবে, আর সাথে সিপিএল থাকায় এক স্টপের বেশি আলোকে ব্লক করবে। তাই আপনার যদি একটু কম আলো হয়ে যায় বা সন্ধ্যার দৃশ্যের সময়, ফিল্টারটা খুলে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, একদম প্রখর সূর্যের ভেতরে এনডি ৩২ স্ট্রেন্থ একটু কম মনে হয়েছে। বিশেষ করে আমি যদি এফ ১.২ বা এফ ১.৪-এর লেন্স ব্যবহার করি, সেই ক্ষেত্রে পুরোপুরি আলোটাকে ব্লক করতে পারে না। অ্যাপারচার কিন্তু এফ ২.৮ বা এফ ৩.২-তে রাখতে হয়। তাই আমি যদি চাই আরেকটু নামাতে, সেক্ষেত্রে শাটার স্পিডটাকে কিন্তু বাড়াতে হয়। মনে হয়েছে, যদি আরেকটু স্ট্রেন্থ থাকতো, ৩২-এর জায়গায় যদি আরেক স্টপ বেশি পেতাম, ওইটা আরও বেশি সুবিধাজনক হতো। তারপরও ৬০ ডলারের যে দাম, সেই দাম অনুযায়ী ফিল্টারটাকে বেশ মানসম্মত মনে হয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আপনাকে বেশ সঠিক একটি রং পুনরুৎপাদন করে দেয়। দুইটি ফিল্টার একসাথে হওয়ার কারণেও ওই রকম রং পরিবর্তনের সমস্যা পাওয়া যায়নি। কিনতে চাইলে বিবরণে লিংক দেওয়া আছে, সেখান থেকে কিনতে পারেন।