মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

২০২৬ সালে নতুন নিয়মে সেন্ট মার্টিন ভ্রমণের বিস্তারিত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৯:১৯ পিএম

২০২৬ সালে নতুন নিয়মে সেন্ট মার্টিন ভ্রমণের বিস্তারিত

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে নতুন ভ্রমণ মৌসুম শুরু হয়েছে। মূল ভূখণ্ড থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণের এই দ্বীপে যাতায়াত ও খরচের বিস্তারিত তথ্য পর্যটকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। ঢাকা থেকে বাস এবং কক্সবাজার হয়ে জাহাজে করে সেন্ট মার্টিন পৌঁছানোর ক্ষেত্রে যাতায়াতের নতুন পরিবহন খরচ ও সময়সূচি জানা গেছে।

যাতায়াতে জনপ্রতি সর্বনিম্ন ৯০০ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত বাসভাড়া লাগতে পারে। ভ্রমণের ক্ষেত্রে ঢাকা থেকে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রওনা দেওয়া সবচেয়ে সুবিধাজনক। প্রায় ৪০০ কিলোমিটার পথ পেরিয়ে ভোরে কক্সবাজারের ডলফিন মোড়ে নামতে হয় পর্যটকদের। 

এরপর সেখান থেকে ২০০ টাকা ভাড়ায় ইজিবাইকে নুনিয়াছড়া ঘাটে পৌঁছানো যায়। নুনিয়াছড়া ঘাট থেকেই মূলত সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজগুলো সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে ছেড়ে যায়। দ্বীপটিতে পর্যটকদের মূল আকর্ষণের তালিকায় রয়েছে ছেঁড়া দ্বীপ ও মিনি সুন্দরবন। 

পশ্চিম সৈকতে রয়েছে বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাড়ি ‘সমুদ্রবিলাস’ এবং স্মৃতিজড়িত দারুচিনি দ্বীপ। নীল জলরাশি আর প্রবালের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় সামুদ্রিক খাবার পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে।