নভেম্বর ২৯, ২০২৬, ০৬:১৯ পিএম
২৯ নভেম্বর ২০২৬ খ্রিঃ
রংপুর রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের সঙ্গে গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল ইসলাম যোগদান পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন।
রবিবার সাক্ষাৎকালে ডিআইজি মহোদয় নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল ইসলাম গাইবান্ধা জেলার পুলিশ সুপার হিসেবে সদ্য দায়িত্ব গ্রহণের পর রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়ের সঙ্গে মতবিনিময় করেন।
রংপুর রেঞ্জের আওতাধীন গাইবান্ধা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন