নভেম্বর ২৯, ২০২৬, ০৯:৩৬ পিএম
রাজধানী ঢাকার দুটি পৃথক এলাকা থেকে ৬টি পেট্রল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেফতাররা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মো. মাহির ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের শাহিন।
ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬টি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহির স্বীকার করেছেন যে সরকারি স্থাপনা, থানা, জেলা প্রশাসকের কার্যালয় ও ঢাকেশ্বরী মন্দিরে বোমা হামলার পরিকল্পনা ছিল তাদের।
এ ঘটনায় তদন্ত চলছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন