নভেম্বর ২৯, ২০২৬, ০৮:৫৮ এএম
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিভাগভিত্তিক ভর্তির সংখ্যা: ঢাকায় ৪২৫, চট্টগ্রামে ১৮৯, খুলনায় ১১২, বরিশালে ৯৫, রাজশাহীতে ৫৮, ময়মনসিংহে ৩৫, রংপুরে ৩৩ ও সিলেটে ২ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৩০ জনের। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৪৬৪ জন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন