রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

গাইবান্ধায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

রাজনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৫৬ পিএম

গাইবান্ধায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

বিএনপির সমাবেশ। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

আজ রোববার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. ইউনুস আলী রবি, সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান রয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জুটু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সদর যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্য সচিব আল-আমিন খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশকে কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। পতিতরা বিভিন্ন জায়গায় গুপ্ত থেকে আঁধারে একটু করে উঁকি দেওয়ার চেষ্টা করছে। সীমা অতিক্রম করলে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দেন বক্তারা।