নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৪৬ পিএম
সাতক্ষীরায় প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় তিন দিনব্যাপী আঞ্চলিক অংশীজন কর্মশালা ও অন্তর্ভুক্তি মেলা শেষ হয়েছে।
আজ দুপুর ১২টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে মেলাস্থলে ৪২ জনের মাঝে স্ট্যান্ডিং ফ্রেম, হুইলচেয়ার, ওয়াকার, স্পেশাল সিটিং চেয়ার ও কর্নার চেয়ার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ১৪ জনের মাঝে বাইসাইকেল, পাওয়ার গ্যাস ও শ্রবণ সহায়ক যন্ত্র বিতরণ করা হয়।
বিভিন্ন বেসরকারি সংস্থার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ড, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আফরুজ্জামান।
এতে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা আইডিয়ালের পরিচালক মো. নজরুল ইসলাম।
আয়োজক সূত্র জানান, প্রতিবন্ধী শিশু ও যুবকদের শিক্ষা, চলাচল এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এবং অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন