নভেম্বর ২৯, ২০২৬, ০৬:৫৪ পিএম
জেলা সদরে ড্রাম ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আরো ১ জন আহত হয়েছেন।
আজ রোববার সকাল ৮টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন।
আহত মামুন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে কাঁচামালবোঝাই একটি অটোরিকশা জামালপুর থেকে শেরপুরের দিকে রওনা হয়। এ সময় বিপরীত দিক থেকে জামালপুরগামী একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
পরে স্থানীয়রা অটোরিকশা চালক ও যাত্রীকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েসের মৃত্যু হয়।
আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি জব্দ করে পুলিশ। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া চলমান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন