রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

খুলনায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল কোস্টগার্ড

সারাদেশ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১০:৩৫ পিএম

খুলনায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল কোস্টগার্ড

বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ। ফাইল ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

খুলনার নলিয়ানে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্টগার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় খুলনার দাকোপ থানার বিসিজি আউটপোস্ট নলিয়ানে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে ১৪৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়।