রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১১:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি: সংগ্রহ।

দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

রোববার দুপুরে শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন। এতে সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্যসচিব মো. জাহিদুর রহমান জাহিদ।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।