নভেম্বর ২৯, ২০২৬, ১১:০৮ পিএম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
রোববার বিকেলে সিও অফিস চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান। সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সাড়ে ১৭ বছর শান্তিপূর্ণ আন্দোলন করেছে এবং কখনো অগ্নিসংযোগ করেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অগ্নিসংযোগ, সন্ত্রাস ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন