নভেম্বর ১৬, ২০২৫, ১২:৪৬ পিএম
বাংলাদেশের ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরী সম্প্রতি প্রকাশ করেছেন নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ (All-Time Best XI)। তবে তার প্রকাশিত এই দলে জায়গা হয়নি ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনার। এই দুই মহাতারকা না থাকলেও আধুনিক ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে ঠিকই রেখেছেন|
তার পছন্দের একাদশে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হামজা জানিয়েছেন, তার পছন্দের একাদশটি সাজানো হয়েছে ৪-৩-৩ ফরমেশনে।হামজা চৌধুরীর এই একাদশের কোচ হিসেবে তিনি বেছে নিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলাকে।
গোলরক্ষক হিসেবে তিনি আস্থা রেখেছেন জার্মানির বিশ্বসেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের ওপর।হামজার মতে, রক্ষণভাগে যারা|
জায়গা পাওয়ার যোগ্য তারা হলেন দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ভ্যান ডাইক এবং রবার্তো কার্লোস। মধ্যমাঠে আছেন জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা ও এনগলো কান্তে। আক্রমণভাগেও বিশেষভাবে মন দিয়েছেন হামজা। সেখানে দুই প্রান্তে খেলবেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো, এবং মূল স্ট্রাইকার হিসেবে রয়েছেন ব্রাজিলের রোনালদো নাজারিও।
পেলে, ম্যারাডোনা কিংবা ইয়োহান ক্রুইফদের মতো কিংবদন্তিদের তার একাদশে জায়গা না মেলার কারণ ব্যাখ্যা করে হামজা চৌধুরী জানিয়েছেন, তার এই একাদশে মূলত গেল শতাব্দির শেষ এবং চলতি শতাব্দির খেলোয়াড়রাই রয়েছেন। এর কারণ হলো তিনি সরাসরি তাদের খেলা দেখতে পেয়েছেন। ফলে সর্বকালের সেরাদের অন্যতম হলেও তাদের তাই জায়গা মেলেনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন