শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

কেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিল পাঞ্জাব, কারণ জানালেন কোচ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৫:১১ পিএম

কেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিল পাঞ্জাব, কারণ জানালেন কোচ

চলতি মৌসুমে আইপিএলের নিলামের আগেই দলগুলোর ট্রেড ডিল ও রিটেনশন লিস্ট নিয়ে ক্রিকেট বিশ্বে বেশ শোরগোল পড়েছে। চেন্নাই ছেড়ে রবীন্দ্র জাদেজার রাজস্থানে যাওয়া কিংবা সঞ্জু স্যামসনের চেন্নাইতে যোগ দেওয়ার মতো চমকপ্রদ খবরের মধ্যেই আলোচনায় এসেছে গ্লেন ম্যাক্সওয়েলের নাম।

অস্ট্রেলিয়ান এই হার্ডহিটারকে ছেড়ে দিয়েছে তার দল পাঞ্জাব কিংস। কেন এমন তারকা ক্রিকেটারকে ধরে রাখা হলো না, সেই কারণ ব্যাখ্যা করেছেন পাঞ্জাবের কোচ রিকি পন্টিং।

গত মৌসুমে ৪.২ কোটি টাকা দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়েছিল পাঞ্জাব কিংস। টি-টোয়েন্টি ফরম্যাটে তার বিধ্বংসী ব্যাটিংয়ের খ্যাতি থাকলেও গত আইপিএলে পাঞ্জাবের জার্সিতে তিনি ছিলেন নিজের ছায়া হয়ে।

পরিসংখ্যান বলছে, গত মৌসুমে ৬ ইনিংসে ব্যাট করে তিনি সংগ্রহ করেছিলেন মাত্র ৪৮ রান। দলের প্রত্যাশা পূরণে তিনি পুরোপুরি ব্যর্থ হন।ম্যাক্সওয়েলকে ছেড়ে দেওয়ার বিষয়ে কোচ রিকি পন্টিং স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, “ওর প্রতি আমাদের ভালোবাসা সবসময়েই থাকবে। তবে গত মৌসুমে তার থেকে যা চাওয়া হয়েছিল সেটা পায়নি দল। তাই এই মৌসুম শুরুর আগে আমাদের মনে হয়নি প্রথম একাদশে সুযোগ পাবেন ম্যাক্সওয়েল। তাই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও সম্প্রতি খুব একটা ভালো ছন্দে নেই ম্যাক্সওয়েল। চোটের কারণে বারবার তার ক্যারিয়ার বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আসন্ন আইপিএল নিলামে তার নতুন দল পাওয়া কিছুটা কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।ম্যাক্সওয়েল ছাড়াও পাঞ্জাব কিংস আরও চারজন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তারা হলেন:

জশ ইংলিশ

অ্যারন হার্ডি

কুলদীপ সেন

প্রবীণ দুবে

আগামী আইপিএলে পাঞ্জাব নতুন করে দল সাজিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে, যেখানে পারফরম্যান্সই হবে মূল মাপকাঠি।