শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিপিএলে ফিক্সিংয়ে বড় শাস্তি পাচ্ছেন ৮ ক্রিকেটার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১২:২৫ পিএম

বিপিএলে ফিক্সিংয়ে বড় শাস্তি পাচ্ছেন ৮ ক্রিকেটার

বিপিএলের ফিক্সিং নিয়ে এবার কঠোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ আসরে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ আমলে নিয়ে ঘটনার তদন্তে নামে বিসিবি। অভিযোগ প্রমাণ হওয়ায় বড় শাস্তি পেতে যাচ্ছেন দেশের ৮ জন ক্রিকেটার।

বিপিএলের ফিক্সিং ইস্যু নিয়ে তদন্ত চলে লম্বা সময় ধরে। সেই তদন্ত শেষে ৯০০ পাতার রিপোর্ট বিসিবিতে জমা দেয় কমিটি। বিসিবির দুর্নীতি দমন কমিশন ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শালও ছিলেন অভিযোগের তদন্তে। এবার তার পরামর্শেই অভিযুক্তদের শাস্তি দেওয়া হচ্ছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্রিকেটার ছাড়া টিম ম্যানেজমেন্টের লোক এবং সাংবাদিকসহ মোট অন্তত ১০-১২ জন শাস্তি পেতে যাচ্ছেন।

বিসিবি সভাপতি আগেই ফিক্সিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। তবে অভিযুক্তদের নাম যে প্রকাশ করা হবে না, সেটি জানানো হয়েছিল।

অ্যালেক্স মার্শালের দীর্ঘদিনের তদন্তের পর অভিযোগ প্রমাণিত হওয়ায়, বিপিএলের নিলাম থেকে অভিযুক্ত ক্রিকেটারদের নাম বাদ দিয়ে বিসিবি বুঝিয়ে দিবে কারা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া আসন্ন বিপিএলেও অভিযুক্তদের রাখা হবে না।