নভেম্বর ২৯, ২০২৫, ১০:১৬ পিএম
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র যেন ইনজুরিকে তোয়াক্কা করেন না! সবশেষ চোটটা তিনি পেয়েছেন বাঁ পায়ের মেনিস্কাসে (হাঁটুর সংযোগস্থলে)। ক্লাব সান্তোসের চিকিৎসকরা তাকে এই চোট কাটিয়ে উঠতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন এবং মাঠে না নামার জন্য ব্যক্তিগত স্টাফরাও সতর্ক করেছিলেন।
কিন্তু সবার সতর্কবার্তা অমান্য করে আরো বড় ধরনের ঝুঁকি নিয়ে ফেলেছেন নেইমার। পায়ে প্রতিরোধক ব্যবস্থা নিয়ে আজ তিনি খেলে ফেলেছেন ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত। কারণ পরামর্শ মানলে ২০২৫ সালে আর মাঠে নামা সম্ভব হতো না।
ইনজুরি নিয়েই মাঠে নেমে জাদু দেখালেন নেইমার। এই ম্যাচে জয়ও পেয়েছে সান্তোস। ৩-০ গোলে হারিয়েছে স্পোর্টকে।ম্যাচের ২৫তম মিনিটে নেইমার নিজে গোল করেছেন।একই সঙ্গে সতীর্থকে দিয়েও গোল করিয়েছেন।
দুর্বার এ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে সিরি’এর পয়েন্ট তালিকায় ১৫তম স্থানে উঠে এসেছে সান্তোস, যা অবনমন অঞ্চল থেকে দলকে উপরে নিয়ে যেতে সাহায্য করেছে।২০ নভেম্বর ব্রাজিলিয়ান সিরি’এ-তে মিরাসলের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান নেইমার। তবুও ঝুঁকি নিয়ে কেন মাঠে নামলেন? ম্যাচ শেষে তার ব্যাখ্যা দিয়েছেন নেইমার:চোটটি দুঃখজনক ও বিরক্তিকর।
কিন্তু আমাকে কিছু করা থেকে এটা (চোট) বিরত রাখতে পারবে না। এ কারণেই খেলছি। এখন সান্তোসকে নিয়ে ভাবার সময়। সান্তোসকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তারা যোগ্য, সেটা হলো ব্রাজিলিয়ান সিরি’এ।"লিগে সান্তোসের বাকি আর দুই ম্যাচ। আগামী বৃহস্পতিবার জুভেন্তুদের মোকাবিলা করবে সান্তোস। নেইমার এই ম্যাচেও খেলার আগ্রহ প্রকাশ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন