বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে প্লে-অফে রাজস্থান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ১২:০০ এএম

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে প্লে-অফে রাজস্থান

জোফরা আর্চার

জোফরা আর্চারের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩০ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এই জয়ের মধ্য দিয়ে আসরের চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে রিয়ান পরাগের নেতৃত্বাধীন দলটি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের।

আর্চারের নৈপুণ্যই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। দলের কোনো ব্যাটারই বড় কোনো ইনিংস গড়তে পারেননি, তবে ধ্রুব জুরেলের পাশাপাশি যশস্বী জয়সওয়াল ও দাসুন শানাকার ছোট ছোট অবদানে দলীয় স্কোর কিছুটা এগিয়ে যায়। 

ইনিংসের শেষদিকে আর্চারের ১৫ বলে ৩২ রানের ক্যামিওতে লড়ার মতো সংগ্রহ পায় দলটি।বল হাতেও আর্চার ছিলেন অসাধারণ।রান তাড়া করতে নেমে শুরু থেকেই মুম্বাইয়ের ব্যাটাররা আর্চারের গতির মুখে বিপাকে পড়েন। 

ইনিংসের প্রথম তিন ওভারের মধ্যে গুরুত্বপূর্ণ দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সূর্যকুমার যাদব ৬০ রান করে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না। হার্দিক পান্ডিয়া ও উইল জ্যাকস কিছুটা প্রতিরোধ গড়লেও আর্চারের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় ব্যবধানে হেরেছে মুম্বাই।১৭ রান খরচায় আর্চার শিকার করেছেন তিনটি উইকেট।

রাজস্থানের এই জয় তাদের প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। দিনের শুরুতে যারা সমীকরণ মেলানোর অপেক্ষায় ছিল, সেই পাঞ্জাব ও কলকাতার জন্য দিনটি ছিল হতাশাজনক। আগামী পর্বে রাজস্থান এখন কোন দলের মুখোমুখি হবে, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।