মে ২৫, ২০২৬, ০৩:১২ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর এখন চূড়ান্ত পর্যায়ের লড়াইয়ে। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। ব্যাঙ্গালুরু, গুজরাট ও হায়দরাবাদের সঙ্গে তাদের লড়াই এখন শিরোপা জয়ের পথে।আগামী ২৬ মে থেকে শুরু হবে নকআউট লড়াই।
প্রথম কোয়ালিফায়ারে ধর্মশালায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। এরপর ২৭ মে নিউ চন্দিগঢ়ে এলিমিনেটরের ম্যাচে লড়বে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ।
এই দুই ম্যাচের বিজয়ী ও পরাজিত দলের ভিত্তিতে ২৯ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে নিশ্চিত হবে ফাইনালের দুই প্রতিপক্ষ।৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াই।চূড়ান্ত এই ম্যাচ দিয়ে শেষ হবে আইপিএলের এবারের আসর।
এখন পর্যন্ত সবগুলো দলই তাদের সেরা একাদশ নিয়ে নকআউটের প্রস্তুতি সম্পন্ন করেছে। শিরোপা জয়ের দৌড়ে ব্যাঙ্গালুরু ও গুজরাটের পারফরম্যান্স আলোচনার কেন্দ্রে রয়েছে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোনো সময়ে চিত্র বদলে যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।ফাইনালের ট্রফি লড়াইয়ের অপেক্ষায় এখন ক্রিকেটবিশ্ব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন