রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মেসির ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল

স্পোর্টস ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৮:৩৫ পিএম

মেসির ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল

ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ বাকি থাকতে লিওনেল মেসির ইনজুরি নিয়ে ফুটবল বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছিল। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন অধিনায়ক। মাঠ ছাড়ার সময় বাঁ পায়ে অস্বস্তি দেখা যাওয়ায় শঙ্কা আরও ঘনীভূত হয়।

মেসির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কার অবসান ঘটিয়েছেন ক্লাব কোচ।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামির কোচ গিলের্মো হোইস জানিয়েছেন, কোনো ইনজুরিতে পড়েননি মেসি। মূলত দীর্ঘ সময়ের ক্লান্তির কারণেই তাকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তুলে নেওয়া হয়েছে। 

কোচ জানান, চূড়ান্ত মেডিকেল রিপোর্ট এখনও হাতে আসেনি, তবে ক্লান্তির কারণে কোনো ঝুঁকি নেওয়া সমীচীন ছিল না। এর আগে ৬৯তম মিনিটেও তাকে সতীর্থদের সাথে কথা বলতে দেখা গিয়েছিল।

কোনো গুরুতর চোটের লক্ষণ নেই বলে জানিয়েছেন কোচ।বিশ্বকাপের আগে মেসির এই সুস্থতার খবরে স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। নিয়মিত খেলার চাপ ও অবসাদ কাটাতে কোচিং স্টাফের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচগুলোর প্রস্তুতির দিকেই এখন নজর রাখছেন মেসি। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি পর্বে নামার আগে তাকে শতভাগ সুস্থ রাখাটাই এখন ক্লাবের প্রধান অগ্রাধিকার।বিশ্বকাপের মঞ্চে তাকে পাওয়া নিয়ে আর সংশয় নেই।