রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

নারী সাফে মালদ্বীপকে ১১ গোলে উড়িয়ে দিল ভারত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ১০:৪৬ পিএম

নারী সাফে মালদ্বীপকে ১১ গোলে উড়িয়ে দিল ভারত

ভারত-মালদ্বীপ ম্যাচ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলে পরাজিত করেছে স্বাগতিক ভারত। গোয়ার পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বলের দখল ও আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে রাখেন ভারতীয় খেলোয়াড়রা। র‌্যাঙ্কিংয়ের বড় ব্যবধান মাঠের খেলায় স্পষ্টভাবেই ধরা পড়েছে।ভারত প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

ম্যাচের ১০ মিনিটে প্রিয়াঙ্কা দেবী গোল করে ভারতের গোলের খাতা খোলেন। ১৭ মিনিটে তিনি আবারও লক্ষ্যভেদ করেন। বিরতির পর ভারতীয়দের গোল করার ক্ষুধা আরও বাড়ে। বদলি খেলোয়াড় কারিশমা ৫২ মিনিটে গোল করেন। 

তবে ম্যাচে মূল আকর্ষণ ছিলেন আভেকা সিং, যিনি হ্যাটট্রিকসহ মোট চারটি গোল নিজের নামের পাশে যুক্ত করেছেন।ছয়জন ভারতীয় খেলোয়াড় এই ম্যাচে স্কোরশিটে নাম তুলেছেন।

প্রিয়াঙ্কা ও কারিশমা জোড়া গোল করে দলকে বিশাল জয়ে বড় ভূমিকা রেখেছেন। দিনের অন্য ম্যাচে নেপাল ১-০ গোলে ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা করেছে। স্বাগতিক ভারত যেভাবে তাদের প্রথম ম্যাচ শুরু করেছে, তাতে টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে তারা নিজেদের শক্ত অবস্থানের জানান দিল। মালদ্বীপের ডিফেন্স ভারতীয় ফরোয়ার্ডদের সামনে পুরো সময় অসহায় ছিল।ভারত এখন তাদের পরবর্তী ম্যাচের অপেক্ষায় রয়েছে।