বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

২০২৬ বিশ্বকাপে আসছে একগুচ্ছ নতুন নিয়ম

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৫:১৮ পিএম

২০২৬ বিশ্বকাপে আসছে একগুচ্ছ নতুন নিয়ম

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে আরও গতিময় করতে একাধিক নতুন নিয়ম এনেছে ফিফা। মূলত সময়ক্ষেপণ কমানো, খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণ এবং ভিডিও সহকারী রেফারি ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হয়েছে।বিশ্বকাপে এবার অনেক নিয়মই নতুন।

নতুন নিয়ম অনুযায়ী, থ্রো-ইন নেয়ার সময় কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে দেরি করলে পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন শেষে বলের দখল প্রতিপক্ষকে দেয়া হতে পারে। গোল-কিকের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে; অযথা দেরি করলে প্রতিপক্ষ কর্নার কিক পেতে পারে। 

খেলোয়াড় বদলের ক্ষেত্রেও কঠোর হয়েছে ফিফা। বদলি হওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে, অন্যথায় বদলি খেলোয়াড় অন্তত এক মিনিট মাঠে প্রবেশ করতে পারবেন না।চিকিৎসা নেয়ার বিষয়েও নতুন বিধান চালু করা হয়েছে।

মাঠে ফিজিওর চিকিৎসা নেয়া খেলোয়াড়কে অন্তত ৬০ সেকেন্ড মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষক, গুরুতর চোট কিংবা কার্ড পাওয়ার মতো পরিস্থিতিতে এই নিয়মের ব্যতিক্রম থাকবে। এছাড়া ম্যাচ চলাকালে মুখ ঢেকে কথা বললে খেলোয়াড় লাল কার্ডের ঝুঁকিতে পড়তে পারেন, যা অসৌজন্যমূলক আচরণ কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

ভিএআর প্রযুক্তির ক্ষমতাও আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। এখন থেকে কর্নার কিক ও দ্বিতীয় হলুদ কার্ড থেকে হওয়া লাল কার্ডের ক্ষেত্রেও পর্যালোচনার সুযোগ থাকবে।