বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ১০:২৭ পিএম

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরিয়ে দলের অধিনায়ক লিওনেল মেসি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সম্পন্ন করেছেন এই তারকা।মেসির অনুশীলনে ফেরায় আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরেছে।

ইএসপিএন আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’–তে। সেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। মেসির জন্য এটি হবে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এখন তার দখলে। 

২৬টি বিশ্বকাপ ম্যাচ খেলে তিনি ফুটবল ইতিহাসের পাতায় নতুন উচ্চতায় পৌঁছেছেন। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর এবার লক্ষ্য শিরোপা ধরে রাখা।৩৮ বছর বয়সেও আর্জেন্টিনা দলের স্বপ্নের কেন্দ্রবিন্দুতে মেসি।সেই লক্ষ্যপূরণে দলের সবচেয়ে বড় ভরসা হিসেবে মাঠে থাকবেন তিনি। প্রথম অনুশীলন শেষে দলের সবার সঙ্গে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।