রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

গোল লাইনে বল নিয়ে বিতর্ক

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৯:০৫ পিএম

গোল লাইনে বল নিয়ে বিতর্ক

ফিফা প্রীতি ম্যাচে ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের একদম শেষ মুহূর্তে এক গোল নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। গোলরক্ষক মিতুল মারমার দুই পায়ের মাঝ দিয়ে বল গোল লাইনের খুব কাছাকাছি চলে গিয়েছিল।এই গোল নিয়ে মাঠের বাইরে চলছে নানা আলোচনা।

ভিডিও ফুটেজে বলটি গোল লাইনের বিপজ্জনক জায়গায় দেখা গেলেও রেফারি গোল দেননি। ম্যাচ শেষে সান মারিনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিফার সমালোচনা করেছে। যদিও রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবেই গণ্য হয়েছে।

দলের জয় নিয়ে আত্মবিশ্বাসী সাবেক ফুটবলাররা।বিতর্কিত ওই মুহূর্ত নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। তিনি জানান, মিতুল দ্রুত বলটি নিয়ন্ত্রণে নিয়েছিল এবং রেফারি গোল দেননি মানে সেটি গোল ছিল না। হারলে সব দলই অজুহাত খোঁজে, তাই এ নিয়ে মাথা না ঘামিয়ে সামনের ম্যাচে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।