শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম ইকবাল

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ০১:০২ পিএম

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম ইকবাল

বিসিবি নির্বাচন

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। আজ রোববার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নির্বাচন নিরুত্তাপ।

ক্লাব ক্যাটাগরি থেকে ভোট দিয়েছেন তামিম। এবার মোট ১৯২ জন ভোটারের মধ্যে ১৮৪ জন ভোটদানের আগ্রহ প্রকাশ করেছেন। জেলা ও বিভাগ ক্যাটাগরির ৭১ জন ভোটারের মধ্যে মাত্র ১৮ জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখান থেকে খুলনা ও বরিশাল অঞ্চল মিলে নির্বাচিত হবেন তিনজন।

অনলাইনে ভোট দেওয়ার জন্য ৪১ জন ভোটার ব্যালটপত্র নিয়েছিলেন। এর মধ্যে ই-ভোট দিয়েছেন ৩৯ জন। নির্বাচনের আগে পরিচালকদের একটি বড় অংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি এবং বগুড়া থেকে মীর শাকরুল আলম সীমান্ত।

ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১৬ জন প্রার্থীর প্রার্থিতা বহাল রয়েছে। এর মধ্যে তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মীর্জা ইয়াসির আব্বাস, শানিয়ান তানিম, আমজাদ হোসেন, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, সাকিফ আহমেদ সালাম, আসিফ রাব্বানী, ফায়াজুর রহমান মিতু, সরকার মাহবুব হোসেন শামিম, মেজর ইমরোজ এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক রয়েছেন।

পরিচালক হওয়ার দৌড়ে তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, মাহবুব শামীম ও ফায়াজুর রহমান এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।সন্ধ্যা নাগাদ বাকি পদগুলোর ফল জানা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিসিবির সর্বশেষ অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তামিম ইকবালকে ঘিরে ভোটারদের মধ্যে বেশ কৌতূহল দেখা গেছে।