বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হারলেও মেসি পাশে পেলেন স্ত্রী আন্তোনেলার ভালোবাসা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৫:৪২ পিএম

হারলেও মেসি পাশে পেলেন স্ত্রী আন্তোনেলার ভালোবাসা

ছবি - সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর মাঠের হতাশা কাটিয়ে উঠতে লিওনেল মেসিকে সান্ত্বনা দিলেন তার স্ত্রী আন্তোনেলা রোকোজ্জু। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি মলিন ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আপনি সবসময় আমার জন্য সর্বকালের সেরা।ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল আশানুরূপ নয়।

স্পেনের আক্রমণের সামনে দলটি ছিল অসহায়, যদিও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ১১টি সেভ করে পরাজয়ের ব্যবধান বাড়তে দেননি। আক্রমণ ও মাঝমাঠে দলের নিষ্প্রভ দশা সমর্থকদের হতাশ করেছে। বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে চমৎকার খেললেও ফাইনালে এসে মেসিদের ছন্দহীন মনে হয়েছে। স্পেনের কাছে ১-০ গোলের এই হার মেনে নেওয়া কঠিন হলেও স্ত্রী আন্তোনেলার বার্তা ভক্তদের মনে কিছুটা স্বস্তি এনেছে।

পরাজয়ের পরও বীরের সম্মান পাওয়ার অপেক্ষায় মেসিরা। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মান জানাতে জাতীয় ছুটির ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তারা দেশে ফেরার পর আনুষ্ঠানিক উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

খেলোয়াড়দের সম্মান জানাতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফাইনালে হারের হতাশা সঙ্গী হলেও আর্জেন্টিনার ফুটবলাররা দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছেন। স্পেনে এখন উৎসবের আমেজ চললেও আর্জেন্টিনায় খেলোয়াড়দের বীরের বেশে বরণ করার প্রস্তুতি চলছে।