রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মাদ্রিদের দাবানল দুর্গতদের সহায়তায় কোটি টাকা অনুদান দিলেন মেসি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ১০:৪২ পিএম

মাদ্রিদের দাবানল দুর্গতদের সহায়তায় কোটি টাকা অনুদান দিলেন মেসি

ছবি : সংগৃহীত

স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এলাকায় কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য তিনি ৮০ হাজার ইউরো সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১৪ লাখ টাকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য জানিয়ে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো।তিনি উল্লেখ করেন যে লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য এই অর্থ প্রদান করেছেন এবং স্থানীয় মানুষ এই মানবিক উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞ। 

স্পেনের কর্তৃপক্ষ এই অঞ্চলের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। দাবানলের আগুন নিয়ন্ত্রণে এলেও সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো সতর্ক অবস্থানে থেকে ছোট ছোট উৎস নিভিয়ে ফেলতে কাজ করছে।