মো : ফরহাদ হোসেন
নভেম্বর ২১, ২০২৫, ০৩:৫৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
পতিত জমিকে আবাদযোগ্য করে সবজি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উদ্যোগ নিয়েছে ব্র্যাক। ব্র্যাকের 'দাবি কর্মসূচি'-এর আওতায় ঠাকুরগাঁও-১ অঞ্চলের রাণীশংকৈল এলাকার হরিপুর ব্র্যাক শাখা অফিসে ২০ জন সদস্যের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বিতরণ করা বীজগুলোর মধ্যে ছিল লাউ, শিম, পালংশাক, বরবটি ও পুঁইশাকসহ বিভিন্ন ধরনের সবজি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের দাবি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. নূর ইসলাম। তিনি বলেন, "আমাদের এলাকায় অনেক পতিত জমি অব্যবহৃত পড়ে থাকে।
এসব জমি কাজে লাগাতে পারলে একদিকে যেমন সবজির উৎপাদন বাড়বে, অন্যদিকে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর আর্থিক উন্নয়নও সম্ভব হবে। ব্র্যাক সবসময়ই মাঠপর্যায়ে মানুষকে সহায়তা করে আসছে, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।"অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মো. রেজাউল নুরী, হরিপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মানস কুমার রায় এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদ একুদা।
বক্তারা উল্লেখ করেন, পতিত জমি ব্যবহারের মাধ্যমে সবজি চাষ বাড়লে এলাকায় সবজির ঘাটতি কমবে এবং স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধি পাবে। তারা এ ধরনের কার্যক্রমকে অত্যন্ত সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে বীজ বিতরণ করা হয় এবং সবাইকে পতিত জমি কাজে লাগিয়ে বেশি বেশি সবজি উৎপাদনের আহ্বান জানানো হয়।